Skip to main content

Ridge Bangla

মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনায় কমছে জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যের অস্থিরতা প্রশমনের আভাস পাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটতে পারে এমন প্রত্যাশায় শুক্রবার (১৭ এপ্রিল) বিশ্ববাজারে তেলের দরপতন হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তেলের দাম ১ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৯৮.০৫ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও কমে ব্যারেল প্রতি ৯৪ ডলারের নিচে নেমে এসেছে।

উল্লেখ্য, গত মার্চে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হলে তেলের বাজারে যে অস্থিরতা দেখা দেয় তাতে জ্বালানি তেলের মূল্য রেকর্ড ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়।

বাজার বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, চলতি সপ্তাহান্তেই পাকিস্তানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানি প্রতিনিধিদের একটি বৈঠক হতে পারে।

This post was viewed: 26

আরো পড়ুন