Skip to main content

Ridge Bangla

ভোট শেষে রাতেই অধিকাংশ ফল ঘোষণা সম্ভব: ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে অধিকাংশ ফলাফল রাতের মধ্যেই জানা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি আশা প্রকাশ করে বলেন, দীর্ঘ প্রচার-প্রচারণা শেষে নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। সানাউল্লাহ বলেন, বুধবার (১১ ফেব্রুয়ারি) ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হবে এবং সন্ধ্যার মধ্যে সেগুলো ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। সংসদীয় আসন ও গণভোটের ফলাফল একসঙ্গে গণনা করা হবে। ভোটের দিন চার দফা ব্রিফিং দেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, সারাদেশের ভোটের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে গণভোটের ফল ঘোষণা করা হবে। এবার ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে, একটি আসনে ভোট স্থগিত রয়েছে। বিকেল সাড়ে ৪টার পরও কেন্দ্রের চৌহদ্দির মধ্যে উপস্থিত ভোটারদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে।

ইসি সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ৮১ জন নারী। সারাদেশে ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখের বেশি।

নির্বাচন উপলক্ষে মাঠে থাকবেন প্রায় ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এছাড়া দায়িত্ব পালন করবেন ৪৫ হাজার ৩৩০ জন দেশীয় পর্যবেক্ষক, ২ হাজার ১০০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৯৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট। নিরাপত্তা জোরদারে ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা, ড্রোন ও বডিওর্ন ক্যামেরা ব্যবহারের কথাও জানিয়েছে নির্বাচন কমিশন।

This post was viewed: 41

আরো পড়ুন