Skip to main content

Ridge Bangla

ভেনেজুয়েলা পরিস্থিতির কারণে পুরস্কার নিতে যেতে পারলেন না ডিক্যাপ্রিও

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে রাজধানী কারাকাস থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেওয়ার ঘটনাকে ঘিরে কিছু এলাকায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এর প্রভাব পড়ে হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর ওপরও। নিষেধাজ্ঞার কারণে তিনি ক্যারিবীয় দ্বীপ সেন্ট বার্থেলেমিতে আটকা পড়েন এবং ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত পাম স্প্রিংস চলচ্চিত্র উৎসবের গালা অ্যাওয়ার্ডসে উপস্থিত থাকতে পারেননি।

সেখানে তার অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবির জন্য ডেজার্ট পাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করার কথা ছিল। ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত-পরবর্তী আকাশপথে নিষেধাজ্ঞার কারণেই দ্বীপ ছাড়তে পারেননি ডিক্যাপ্রিও। নতুন বছরের আগে তিনি পরিবার ও বন্ধুদের সঙ্গে সেখানে ছুটি কাটাচ্ছিলেন, যাদের মধ্যে ছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও লরেন স্যানচেজ।

পাম স্প্রিংস ফেস্টিভ্যালের মুখপাত্র বলেন, ‘অপ্রত্যাশিত ভ্রমণ বাধা ও সীমিত আকাশসীমার কারণে লিওনার্দো আজ সশরীরে উপস্থিত থাকতে পারছেন না। তবে তার অসাধারণ কাজ ও চলচ্চিত্রে দীর্ঘ অবদানকে স্বীকৃতি দিতে পেরে আমরা সম্মানিত।’ ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায় একজন সাবেক বিপ্লবীর চরিত্রে অভিনয় করেছেন।

This post was viewed: 48

আরো পড়ুন