Skip to main content

Ridge Bangla

ভেনেজুয়েলায় রাজনৈতিক বন্দি মুক্তি নিয়ে সন্দেহ, ট্রাম্পকে সতর্কবার্তা বিরোধী নেতার ছেলের

ভেনেজুয়েলার কারাবন্দি বিরোধী নেতা হুয়ান পাবলো গুয়ানিপার ছেলে রামোন গুয়ানিপা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, ভেনেজুয়েলা সরকারের কথায় যেন তিনি ভুল না করেন। তাঁর অভিযোগ, রাজনৈতিক বন্দি মুক্তির প্রতিশ্রুতি বাস্তবে এখনো কার্যকর হয়নি।

রামোন গুয়ানিপা বলেন, মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী ৮০০-এর বেশি রাজনৈতিক বন্দির মধ্যে এখন পর্যন্ত মাত্র ৪০ জনের মুক্তি নিশ্চিত হয়েছে। এই বাস্তব পরিস্থিতি সম্পর্কে ট্রাম্প অবগত নন। অথচ শনিবার (১০ জানুয়ারি) ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ভেনেজুয়েলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা বড় পরিসরে প্রক্রিয়া শুরু করেছে।

গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলা সরকার নিজেদের সৎ ইচ্ছার নিদর্শন হিসেবে রাজনৈতিক বন্দি মুক্তির ঘোষণা দেয়। জাতীয় পরিষদের নেতা হোর্হে রদ্রিগেজ জানান, বহু ভেনেজুয়েলান ও বিদেশি বন্দিকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে।

সরকার দাবি করেছে, শতাধিক বন্দি মুক্তি পেয়েছেন। তবে মানবাধিকারকর্মীরা বলছেন, ঘোষণার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই, বড় ফারাক রয়ে গেছে।

This post was viewed: 48

আরো পড়ুন