Skip to main content

Ridge Bangla

ভিট বাংলাদেশের শুভেচ্ছাদূত হলেন অভিনেত্রী নাবিলা

জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলা এবার নতুন ভূমিকায় হাজির হয়েছেন। শাকিব খানের সঙ্গে সর্বশেষ ‘তুফান’ সিনেমায় অভিনয়ের পর এবার তিনি সৌন্দর্য ও ব্যক্তিগত পরিচর্যার শীর্ষ ব্র্যান্ড ভিট বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন।

সম্প্রতি রাজধানীর গুলশান-১-এ রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি’র প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেকিট বেনকিজারের ম্যানেজিং ডিরেক্টর ভিশাল গুপ্তা, সিনিয়র মার্কেটিং ম্যানেজার সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নিশাত তামান্না মৌসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভিট ব্র্যান্ড ডেপিলেশান ক্যাটাগরিতে শীর্ষস্থানীয় এবং ২৫ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে সক্রিয়। প্রতিষ্ঠানটি স্কিন হাইজিন সচেতনতা বৃদ্ধি ও ব্যবসার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবার থেকে নাবিলা প্রতিষ্ঠানটির সব কার্যক্রমে অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করবেন।

চুক্তি স্বাক্ষরের পর নাবিলা বলেন, “বিশ্বের অন্যতম বিশ্বস্ত ও জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে পারা আমার জন্য সৌভাগ্যের। ভিট দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের হাজারো নারীর আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদের এগিয়ে যেতে উৎসাহ দিয়ে আসছে। এই মহৎ উদ্যোগে ভিটের সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত।”

This post was viewed: 83

আরো পড়ুন