Skip to main content

Ridge Bangla

ভারতে গ্রেপ্তার বাংলাদেশি মডেল শান্তা, ৮ দিনের রিমান্ডে

ভারতে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি অভিনেত্রী ও মডেল শান্তা পাল। গত ৩০ জুলাই (বুধবার) কলকাতার লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেপ্তার হওয়ার পর আদালত তাকে ৮ দিনের রিমান্ডে পাঠিয়েছে। এ ঘটনায় শান্তার স্বামীর বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। শান্তা বর্তমানে ভারতের অন্ধ্রপ্রদেশে বসবাস করছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, শান্তার কাছ থেকে ভারতীয় আধার কার্ড ও ভোটার আইডি উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশে একাধিক মডেলিং প্রতিযোগিতায় বিজয়ী শান্তা ২০২৩ সাল থেকে কলকাতার যাদবপুরের বিজয়নগর এলাকায় ভাড়া বাসায় থাকছিলেন। তার কাছ থেকে বাংলাদেশি মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র, দুটি আধার কার্ড এবং বাংলাদেশে ইস্যুকৃত একটি বিমান সংস্থার পরিচয়পত্রও পাওয়া গেছে।

সম্প্রতি শান্তা ঠাকুরপুর পুলিশ স্টেশনে একটি জালিয়াতির মামলা দায়ের করেন। তদন্তে উঠে আসে, তিনি একাধিকবার ঠিকানা পরিবর্তন করেছেন এবং ভিন্ন ভিন্ন পরিচয়ে বসবাস করেছেন। ভারতীয় নথিপত্রের বিষয়ে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে না পারায় পুলিশ ধারণা করছে, এ ঘটনায় একটি বড় জালিয়াতি চক্র জড়িত থাকতে পারে।

এছাড়া শান্তার এক পুরুষ সঙ্গীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যদিও তার বিরুদ্ধে এখনও কোনো প্রমাণ মেলেনি। উল্লেখযোগ্যভাবে, ২০১৯ সালে মিস এশিয়া গ্লোবাল প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন শান্তা। পূর্বের সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বাংলা ও তেলেগু সিনেমায় কাজ করছেন।

This post was viewed: 59

আরো পড়ুন