Skip to main content

Ridge Bangla

ভারতে খেলতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, না গেলে বাংলাদেশ ক্রিকেট দলকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আইসিসির

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে ম্যাচ খেলার বিষয়ে বাংলাদেশকে ২৪ ঘণ্টার চূড়ান্ত সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না এলে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে বিকল্প দল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি বোর্ড।

ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানালে বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ হারাতে পারে। এ বিষয়ে আইসিসি বোর্ডে ভোটাভুটি অনুষ্ঠিত হলে সংখ্যাগরিষ্ঠ সদস্য বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেন।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান চূড়ান্তভাবে জানাতে বিসিবিকে আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে সম্মতি না দিলে আইসিসির সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে।

আইসিসি সূত্র জানায়, বাংলাদেশকে বাদ দেওয়া হলে বিশ্বকাপের ‘সি’ গ্রুপে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। ইউরোপিয়ান বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পেছনে থেকে চতুর্থ হওয়ায় স্কটল্যান্ড সরাসরি বিশ্বকাপের টিকিট পায়নি। তবে আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী বিকল্প দল হিসেবে তারাই এগিয়ে রয়েছে।

This post was viewed: 44

আরো পড়ুন