Skip to main content

Ridge Bangla

ভারতের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিলে ট্রাম্পের সম্মতি

রাশিয়ার তেল আমদানি অব্যাহত রাখা দেশগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রস্তাবিত এক বিলে সমর্থন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটি পাস হলে ভারতসহ কয়েকটি দেশের পণ্যের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবে যুক্তরাষ্ট্র সরকার। এ তথ্য জানিয়েছেন প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম।

বুধবার (৭ জানুয়ারি) সিনেটর গ্রাহাম জানান, ট্রাম্পের সঙ্গে একটি ‘অত্যন্ত ফলপ্রসূ’ বৈঠকের পর প্রেসিডেন্ট এই দ্বিদলীয় বিলের বিষয়ে সম্মতি দিয়েছেন। ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথালের সঙ্গে যৌথভাবে উত্থাপিত বিলটির নাম ‘স্যানকশনিং রাশিয়া অ্যাক্ট’। এই আইনের আওতায় রাশিয়ার জ্বালানি খাতের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর আমদানির ওপর উচ্চহারে শুল্ক আরোপ করা যাবে।

গ্রাহাম বলেন, স্বল্পমূল্যে রুশ তেল কিনে যে দেশগুলো প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ কার্যক্রমে অর্থ জোগাচ্ছে, তাদের ওপর চাপ সৃষ্টি করাই এই বিলের মূল উদ্দেশ্য। তার মতে, চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধে বাধ্য করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তথ্য অনুযায়ী, মার্কিন ও ইউরোপীয় নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন ও ভারত। গবেষণা সংস্থা সিইআরইএ-এর হিসাবে, নভেম্বর মাসে রাশিয়ার তেল রপ্তানির প্রায় ৫০ শতাংশ কিনেছে চীন এবং ৩৮ শতাংশ ভারত।

This post was viewed: 43

আরো পড়ুন