Skip to main content

Ridge Bangla

ভারতের উত্তরাখণ্ডে কন্যা সন্তানের জন্ম দেওয়ায় স্ত্রীকে নির্মম নির্যাতন, স্বামী গ্রেপ্তার

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে কন্যা সন্তান জন্ম দেওয়ার ‘অপরাধে’ স্ত্রীকে হাতুড়ি ও স্ক্রু-ড্রাইভার দিয়ে বর্বরভাবে মারধর করেছে এক স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত স্বামীকে।

নির্যাতিত নারী জানিয়েছেন, ২০২২ সালের নভেম্বর মাসে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকেই শুরু হয় পণের জন্য মানসিক ও শারীরিক নির্যাতন। স্বামী ছাড়াও শ্বশুর ও শাশুড়ি ছিল এই নির্যাতনের অংশীদার। সন্তানসম্ভবা হওয়ার পর থেকেই পরিবারটির পক্ষ থেকে পুত্রসন্তানের জন্য চাপ সৃষ্টি করা হয়। তবে কন্যাসন্তান জন্ম দেওয়ার পরই নির্যাতন ভয়াবহ রূপ নেয়।

একদিন তাঁকে কাগজপত্র দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এনে নির্মমভাবে মারধর করা হয়। স্বামী তাঁর মুখে স্ক্রু-ড্রাইভার দিয়ে গর্ত করে দেয়, হাতে-পায়ে হাতুড়ি দিয়ে আঘাত করে। মাথার চুল ধরে টেনে হিঁচড়ে ফেলা হয়। এতটাই গুরুতরভাবে আহত হন যে দীর্ঘদিন তাঁকে হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়।

প্রথমে পুলিশ অভিযোগ নিতে অস্বীকৃতি জানালেও, ভুক্তভোগী মুখ্যমন্ত্রীর পোর্টালে অভিযোগ জানান ও জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ হন। পরে গত ৩০ মার্চ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হলে পুলিশ মামলা নেয় এবং অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে।

নির্যাতিতার দাবি, তাঁকে খুনের পরিকল্পনা করা হয়েছিল যাতে তিনি ডিভোর্স করে খোরপোশ না চাইতে পারেন। বর্তমানে অভিযুক্ত ব্যক্তি পুলিশি হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে।

This post was viewed: 73

আরো পড়ুন