Skip to main content

Ridge Bangla

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণের পরে ‘গ্রিন কার্ড লটারি’ বন্ধ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনার পর ‘গ্রিন কার্ড লটারি’ প্রোগ্রাম বন্ধ করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব কার্স্টজেন নিলসেনের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

তথ্যানুসারে, গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি ‘গ্রিন কার্ড লটারি’ প্রোগ্রামের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। সন্দেহভাজন পর্তুগালের নাগরিক ক্লদিও নেভেস ভালেন্তে। তার বয়স ছিল ৪৮ বছর। কার্স্টজেন নিলসেন বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে আমি অবিলম্বে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবাকে “ডিভি-১” প্রোগ্রাম বন্ধ করার নির্দেশ দিচ্ছি, যাতে আমেরিকানরা এই বিপর্যয়কর নীতির মাধ্যমে আর ক্ষতিগ্রস্ত না হয়।’

এর আগে গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় রোড আইল্যান্ডের প্রোভিডেন্সে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে দুজন নিহত এবং নয়জন আহত হন। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) বন্দুকধারীকে ধরতে তথ্যের জন্য ৫০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে।

চলতি বছরে ভিসা লটারির জন্য প্রায় ২ কোটি মানুষ আবেদন করেছিলেন। বিজয়ীদের জীবনসঙ্গীদের অন্তর্ভুক্ত করে ১ লাখ ৩১ হাজারের বেশি আবেদনকারী নির্বাচিত হয়। লটারি জয়ের পর যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে তাদের কঠোর নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয়। পর্তুগালের নাগরিকরা এ বছর মাত্র ৩৮টি ভিসা লাভ করেন।

This post was viewed: 55

আরো পড়ুন