Skip to main content

Ridge Bangla

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন নেতৃত্বে রিফাত ও ইনামুল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রিফাত রশীদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. ইনামুল হাসান। বুধবার (২৫ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশনে এ ফলাফল ঘোষণা করা হয়।

এছাড়া মাঈনুল ইসলাম সাংগঠনিক সম্পাদক এবং সিনথিয়া জাহীন আয়শা মুখপাত্র হিসেবে নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রূপায়ণ টাওয়ারে সংগঠনের প্রধান কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এই কাউন্সিলের জন্য নির্বাচন কমিশন ২৩ জুন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। তাতে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং মুখপাত্র—এই চারটি গুরুত্বপূর্ণ পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. রশিদুল ইসলাম (রিফাত রশীদ) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. জাকির হোসেন (মঞ্জু)। সাধারণ সম্পাদক পদের জন্য প্রার্থী ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইব্রাহীম নিরব, ‘জুলাই গণঅভ্যুত্থান’ সেলের সম্পাদক মো. ইনামুল হাসান এবং ঢাকা মহানগর শাখার আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন (মুন্না)।

সাংগঠনিক সম্পাদক পদের জন্য প্রার্থী ছিলেন মুঈনুল ইসলাম, খুলনা জেলা শাখার আহ্বায়ক তাসনিম আহমাদ এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সদস্য সচিব মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

ভোটগ্রহণ শেষে গণনা করে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। নির্বাচিত নেতৃত্ব আগামী এক বছরের জন্য সংগঠন পরিচালনা করবে।

This post was viewed: 63

আরো পড়ুন