Ridge Bangla

বৈদেশিক ঋণের পরিমাণ জানালেন মন্ত্রী

বাংলাদেশ সরকারের বর্তমান বৈদেশিক ঋণের পরিমাণ এবং তা পরিশোধের হালনাগাদ তথ্য সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য উপস্থাপন করেন।

সংসদ সদস্যের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সরকারি হিসেবে বৈদেশিক ঋণের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৭৮ দশমিক ০৬৭ বিলিয়ন মার্কিন ডলার।

সরকার গঠনের পর থেকে ঋণ পরিশোধের অগ্রগতির বিষয়ে মন্ত্রী বলেন, অর্থনৈতিক সক্ষমতা বজায় রেখে সরকার নিয়মিতভাবে ঋণের কিস্তি পরিশোধের প্রক্রিয়া চলমান রেখেছে।

তিনি জানান, গত ফেব্রুয়ারিতে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত প্রায় ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে।

This post was viewed: 8

আরো পড়ুন