Skip to main content

Ridge Bangla

বেলা ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বেলা ১২টা পর্যন্ত ৩২ হাজার ভোটকেন্দ্রে গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৪৫ মিনিটে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হয়নি। সব কেন্দ্রেই ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে এবং আশঙ্কাজনক কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সহিংসতার ঘটনায় হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে ভোট স্থগিত রাখা হয়েছে।

এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৫ জন। তাদের মধ্যে প্রায় ৪ কোটি তরুণ প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কারাবন্দিরাও এ ব্যবস্থায় ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

সুষ্ঠু ও নিরাপদ ভোট নিশ্চিত করতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখের বেশি সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

This post was viewed: 28

আরো পড়ুন