Skip to main content

Ridge Bangla

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক প্রকাশ

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন মহান অভিভাবক ও নেত্রীকে হারাল। এই ক্ষতি অপূরণীয়।

প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, অবদান ও জনগণের প্রতি গভীর সংযোগ বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসে তাঁকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছিল।

তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। আপোষহীন নেতৃত্বের মাধ্যমে তিনি বারবার জাতিকে স্বৈরশাসন ও গণতন্ত্রহীনতা থেকে মুক্তির অনুপ্রেরণা জুগিয়েছেন।

শোকবার্তায় উল্লেখ করা হয়, রাজনৈতিক মতভেদ সত্ত্বেও জাতির কল্যাণে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব ও দৃঢ় মনোবল সব সময় পথনির্দেশক হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও সাহসী রাজনীতিককে হারাল।

This post was viewed: 75

আরো পড়ুন