Ridge Bangla

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোকবার্তা

বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় তিনি এই সমবেদনা জানান।

শোকবার্তায় ইসহাক দার বলেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি আন্তরিকভাবে শোক প্রকাশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও অনুসারীদের ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন।”

একজন গুরুত্বপূর্ণ আঞ্চলিক রাজনৈতিক নেত্রীর মৃত্যুতে পাকিস্তানের পক্ষ থেকে এই শোকবার্তাকে দুই দেশের ঐতিহাসিক ও কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আন্তর্জাতিক অঙ্গনেও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবেই এই শোকবার্তা এসেছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিসসহ নানা জটিলতায় ভুগছিলেন।

This post was viewed: 26

আরো পড়ুন