Ridge Bangla

বিসিবি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রমে এবার নাম লিখালেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। গতকাল প্রতিনিধি মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহের পর (২৮ সেপ্টেম্বর) তিনি তার পক্ষ থেকে তা জমা দিয়েছেন।

নির্বাচন কমিশন গত ২৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ করেন। এদিন তিনটি ক্যাটাগরি থেকে মোট ৬০ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। ক্লাব সংগঠকদের ক্যাটাগরি-২ থেকে সর্বোচ্চ ৩২ জন, ক্যাটাগরি-১ থেকে ২৫ জন এবং ক্যাটাগরি-৩ থেকে ৩ জন মনোনয়নপত্র গ্রহণ করেন। তামিম ইকবাল ক্লাব ক্যাটাগরি-২ থেকে ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর পদে মনোনয়ন নেন।

এছাড়া ক্যাটাগরি-১ থেকে সাবেক উইকেটরক্ষক-ব্যাটার খালেদ মাসুদ পাইলট ও স্বতন্ত্র প্রার্থী সাবেক পরিচালক ইফতেখার রহমান মিঠু মনোনয়নপত্র জমা দিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেবব্রত পাল এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার জুলফিকার আলি খানও প্রার্থী হয়েছেন। খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক কাউন্সিলর পদে মনোনয়ন নিয়েছেন।

বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদীন ফাহিম, রেদোয়ান ফুয়াদ, মুখলেসুর রহমান শামীম, মোহাম্মদ হাসিবুল আলম, আহসান ইকবাল ও মীর হেলালও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচনের তফসিল অনুযায়ী, আজ ২৮ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। প্রার্থীরা আগামী ১ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। একই দিন সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা ও রাত সাড়ে ৭টায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের কার্যক্রম সম্পন্ন হবে।

This post was viewed: 75

আরো পড়ুন