Skip to main content

Ridge Bangla

বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে তাসখন্দ, ঢাকার অবস্থান অষ্টম

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার তথ্য অনুযায়ী, সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার জানায়, শহরটির স্কোর দাঁড়িয়েছে ১৯২, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

একই সময়ে ১১৬ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এ বাতাস সংবেদনশীল গোষ্ঠীর (শিশু, বৃদ্ধ ও অসুস্থ) জন্য অস্বাস্থ্যকর বলে উল্লেখ করেছে আইকিউএয়ার।

দূষিত বায়ুর তালিকায় দ্বিতীয় স্থানে আছে কাতারের দোহা (১৫৯ স্কোর)। এর পরের অবস্থানগুলোতে রয়েছে—
তৃতীয়: ভিয়েতনামের রাজধানী হ্যানয়, স্কোর ১৫২
চতুর্থ: কঙ্গোর কিনশাশা, স্কোর ১৩৯
পঞ্চম: মিসরের কায়রো, স্কোর ১৩৩
ষষ্ঠ: আজারবাইজানের বাকো, স্কোর ১২৭
সপ্তম: বাহরাইনের মানামা, স্কোর ১১৭

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত স্কোরকে ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘সহনীয়’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ ধরা হয়।

This post was viewed: 50

আরো পড়ুন