মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও অন্যান্য নিয়োগে কোনো ধরনের স্বজনপ্রীতির সুযোগ দেওয়া হবে না। যোগ্যতা ও মেধার ভিত্তিতেই সব নিয়োগ সম্পন্ন করা হবে।
শুক্রবার (২৯ মে) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমার এবং উপাচার্যের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। কিন্তু কোনোভাবেই স্বজনপ্রীতির সুযোগ দেওয়া হবে না। শিক্ষকসহ সব নিয়োগে মেধা ও যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এটি কোনো দাতব্য প্রতিষ্ঠান নয়।
কৃষিজমি রক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, আমরা উন্নয়ন চাই, তবে কৃষিজমি নষ্ট করে নয়। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণেও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
এ সময় তিনি আরও বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।