Skip to main content

Ridge Bangla

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। ইরানের বন্দর কার্যক্রমে নতুন করে বিধিনিষেধ আরোপের সম্ভাবনা ঘিরে অনিশ্চয়তার কারণে টানা ঊর্ধ্বমুখী রয়েছে তেলের বাজার।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ওপর চাপ বাড়াতে দেশটির বন্দরগুলোতে জাহাজ চলাচল সীমিত রাখার পরিকল্পনা চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় বাজারে অস্থিরতা বেড়েছে।

বুধবার (২৯ এপ্রিল) ভোরে ব্রেন্ট ক্রুডের জুন ডেলিভারির দাম ৫২ সেন্ট বা ০.৪৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১১ দশমিক ৭৮ ডলারে দাঁড়িয়েছে। টানা অষ্টম দিনের মতো এই সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। একই সময়ে জুলাই ডেলিভারির চুক্তির দাম ০.৪ শতাংশ বেড়ে ১০৪ দশমিক ৮৪ ডলারে পৌঁছায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) জুন ফিউচারের দাম ৫৭ সেন্ট বা ০.৫৭ শতাংশ বেড়ে ১০০ দশমিক ৫০ ডলারে লেনদেন হচ্ছে। আগের সেশনেও এই সূচকে উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে।

This post was viewed: 42

আরো পড়ুন