Skip to main content

Ridge Bangla

বিয়ে নিয়ে বিতর্কের মাঝেই জানা গেল লুবাবার স্বামীর পরিচয়

অবশেষে জানা গেল আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী-মডেল সিমরিন লুবাবার স্বামীর পরিচয়। অতি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে একটি পোস্ট করেন তিনি। সেখানে একটি ছবি থাকলেও কারও মুখ স্পষ্ট দেখা যায়নি।

সেখানে পাত্রের পরিচয়ও গোপন রাখেন তিনি। সেই পোস্ট ঘিরেই মূলত লুবাবার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তার বিয়ে ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকেই কৌতূহলী হয়ে জানতে আগ্রহ প্রকাশ করেন কে হচ্ছেন তার স্বামী।

জানা গেছে, মাহমুদ বিন মুনির নামের এক কুয়েতপ্রবাসীর সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে লুবাবার। বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাহমুদ। তিনি জানান, উভয় পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে তাদের বাগদান সম্পন্ন হয়েছে।

বাবার ব্যবসায়ের সূত্রে প্রবাসে অবস্থানকারী মাহমুদের কুয়েত ও সৌদি আরবে সুগন্ধির ব্যবসা রয়েছে। পবিত্র কুরআনে হিফজ সম্পন্ন করার পর কওমি মাদ্রাসা থেকে তিনি দাওরায়ে হাদিস শেষ করেছেন বলে জানা গেছে। পড়াশোনা করেছেন নরসিংদী ও ঢাকার বিভিন্ন মাদ্রাসায়।

This post was viewed: 32

আরো পড়ুন