Ridge Bangla

বিয়ে নিয়ে চমক দেখাবেন দেব–রুক্মিণী

টলিউড তারকা ও তৃণমূল সাংসদ দেবের বয়স এখন ৪২। রাজনীতির ব্যস্ততা ও একের পর এক চলচ্চিত্রে কাজের ফাঁকে তাঁর ব্যক্তিগত জীবনও সমানভাবে থাকে আলোচনায়। বিশেষ করে অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। সবাই জানতে চান কবে চার হাত এক করবেন তারা? এ প্রশ্নের জবাব এবার নিজেই দিলেন রুক্মিণী।

সম্প্রতি ‘সংগীত বাংলা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে রুক্মিণী বলেন, যেদিন সবাই আমাদের বিয়ে নিয়ে প্রশ্ন করা বন্ধ করবেন, সেদিনই আমরা সবাইকে চমকে দেব। তখন সত্যিই সবাই অবাক হয়ে যাবেন। তবে হেসে আরও যোগ করেন, “বলা যায় না, কার কপালে কখন কী লেখা থাকে!”

অন্যদিকে এর আগে নিউজ১৮ কে দেওয়া সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি টলিউডের ‘সালমান খান’ হতে চান? উত্তরে দেব জানান, তিনি কোনো খান হতে চান না, ‘দেব’ হয়েই থাকাই তাঁর পছন্দ। তবে বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, বিয়ে ভাগ্যের ব্যাপার। কিন্তু তা বলে বিয়ে করব না এমন নয়। পরিকল্পনা চলছে, খুব শিগগিরই সবাই জানতে পারবেন।

২০১৭ সালে দেবের হাত ধরে ‘চ্যাম্প’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় রুক্মিণীর। এরপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’, ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’সহ বহু ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন তারা। পর্দার বাইরে বাস্তবেও তাদের সম্পর্কের গভীরতা প্রকাশ পায় সোশ্যালমিডিয়ার খুনসুটি ও বিদেশ ভ্রমণের ছবিতে। ২০২৪ সালে গুগলে ভুলবশত দেব–রুক্মিণীকে ‘বিবাহিত’ হিসেবে দেখানো নিয়ে ভক্তদের মাঝে বিভ্রান্তি তৈরি হয়েছিল।

This post was viewed: 48

আরো পড়ুন