Skip to main content

Ridge Bangla

বিয়ে নইলে বিষ: বোতল হাতে প্রেমিকের বাড়িতে অনশনে প্রেমিকা

রাজশাহীর দুর্গাপুরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ এনে বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক প্রেমিকা। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে উপজেলার জয়নগর ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে অভিযুক্ত যুবক ফয়সালের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি।

ভুক্তভোগী তরুণী চারঘাট উপজেলার বাসিন্দা ও অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার দাবি, মোবাইল ফোনের মাধ্যমে প্রায় সাত বছর আগে ফয়সালের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তরুণীর অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে ফয়সাল বিভিন্ন স্থানে নিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ায়। সম্প্রতি বিয়ের কথা বলে নিজের বাড়িতে ডেকে আনলেও এখন পরিবারের চাপে ফয়সাল তাকে এড়িয়ে চলার চেষ্টা করছে।

তরুণীর অভিযোগ, ফয়সালের পরিবার তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে এবং ফয়সাল ইতিমধ্যে অন্য কোথাও বিয়ে করেছেন বলে মিথ্যা অজুহাত দিচ্ছে। বিয়ে না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ওই তরুণী বলেন, আমার সামনে অন্য কোনো পথ খোলা নেই। বিয়ে না হলে আমি এই বাড়িতেই বিষপানে আত্মহত্যা করব।

বর্তমানে ফয়সাল পলাতক থাকায় তার মন্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে তার পরিবারের সদস্যরা জানান, একসময় ওই তরুণীর সঙ্গে ফয়সালের সম্পর্ক থাকলেও এখন তা নেই। তাদের পাল্টা অভিযোগ, ওই তরুণী পরিকল্পিতভাবে বিষের বোতল হাতে নিয়ে ফয়সালকে ফাঁসানোর উদ্দেশে বাড়িতে এসে অনশনে বসেছেন।

This post was viewed: 37

আরো পড়ুন