Skip to main content

Ridge Bangla

বিয়ের ৫ দিন পরই বাবা হওয়ার খবর পেলেন গায়ক নোবেল

ইডেন কলেজের এক সাবেক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হওয়া গায়ক মাইনুল আহসান নোবেল অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুবের আদালত তার জামিন মঞ্জুর করেন।

কারাগারেই সেই মামলার বাদী ইসরাত জাহান প্রিয়ার সঙ্গে বিয়ে সম্পন্ন করেন নোবেল। জামিন শুনানিতে নোবেলের আইনজীবী জানান, উভয়পক্ষ আপসে পৌঁছেছে, এবং বাদীর কোনো আপত্তি নেই। আদালতের প্রশ্নের জবাবে বাদীও সম্মতি দেন। শুনানিকালে কাঠগড়ায় থাকা নোবেল ও বাদী প্রিয়াকে কথোপকথনে দেখা যায়।

জামিনের পর প্রিয়া সাংবাদিকদের জানান, “শিগগিরই আমাদের সংসারে নতুন অতিথি আসছে।” তবে নোবেল বা প্রিয়া কেউই আনুষ্ঠানিকভাবে সন্তান আগমনের বিষয়টি নিশ্চিত করেননি।

এর আগে ১৮ জুন আদালত তাদের পারস্পরিক সম্মতিতে বিয়ের নির্দেশ দিলে, ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা ফটকে নোবেল ও প্রিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

গত ১৯ মে ইডেন কলেজের সাবেক ওই ছাত্রী রাজধানীর ডেমরা থানায় নোবেলের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১২ নভেম্বর প্রেমের সম্পর্কের সূত্র ধরে নোবেল তাকে বাসায় ডেকে এনে আটকে রাখেন, ধর্ষণ করেন এবং ভিডিও ধারণ করেন। পরে ব্ল্যাকমেইল করে নির্যাতন চালিয়ে যান। নোবেল ওই ছাত্রীর মোবাইল ফোন ভেঙে ফেলেন এবং ভয় দেখিয়ে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

ঘটনায় ভিডিও ভাইরাল হলে পরিবারের সহায়তায় পুলিশ বাদীকে উদ্ধার করে। এরপর নোবেলকে গ্রেপ্তার করা হয়।

This post was viewed: 58

আরো পড়ুন