Skip to main content

Ridge Bangla

বিয়ের ১৭ বছরে আয়ুষ্মানকে ভালোবাসার বার্তা দিলেন তাহিরা কাশ্যপ

বলিউডের জনপ্রিয় জুটি আয়ুষ্মান খুরানা ও তাহিরা কাশ্যপের দাম্পত্য জীবনের ১৭ বছর পূর্ণ হলো। বিশেষ এই দিনে স্বামীকে ভালোবাসা জানিয়ে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট শেয়ার করেছেন তাহিরা।

শনিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাহিরা দুটি ছবি প্রকাশ করেন। একটি তাদের বিয়ের দিনের এবং অন্যটি সাম্প্রতিক সময়ের। পুরনো ছবিতে দেখা যায়, আয়ুষ্মান কপালে চুমু দিচ্ছেন তাহিরাকে। ছবির ক্যাপশনে তাহিরা লিখেছেন, “আইনি বিয়ের ১৭ বছর, ঠিক এই দিনেই আমরা একে অপরের হয়ে উঠেছিলাম।”

পোস্টে তিনি আরও লিখেছেন, “জীবনে অনেক উত্থান-পতন এসেছে, কিন্তু তুমি সব সময় আমার হাত শক্ত করে ধরে রেখেছো। আমার জীবনের সবচেয়ে কঠিন সময়েও তুমি পাশে থেকেছো, সাহস জুগিয়েছো। তুমি যেভাবে আমাকে ভালোবেসেছ, তেমন ভালো আর কেউ রাখতে পারত না।”

তাহিরা অতীতে স্তন ক্যানসারের সঙ্গে লড়েছেন। সেই সময় আয়ুষ্মানের অটল সহায়তা ও সাহচর্য তাকে শক্তি জুগিয়েছে। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন, জীবনের কঠিন মুহূর্তগুলোতে আয়ুষ্মানের সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি ছিল। এবারের পোস্টেও সেই স্মৃতির প্রতিফলন স্পষ্ট।

This post was viewed: 55

আরো পড়ুন