Skip to main content

Ridge Bangla

বিয়ের পার্টি স্থগিত করলেন হিনা খান, করুণ পরিস্থিতিতে অতিথিদের কাছে ক্ষমাপ্রার্থনা

জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী হিনা খান ও দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়াল সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ৪ জুন তারা গাঁটছড়া বাঁধেন। তবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান, যা ১৩ জুন মুম্বাইয়ে নির্ধারিত ছিল, শেষমেশ অনুষ্ঠিত হয়নি।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা যথাসময়ে ভেন্যুতে পৌঁছালেও সেখানে কোনো আয়োজন না দেখে বিস্মিত হন। পরে হিনা নিজেই উপস্থিত হয়ে জানান, দেশের সাম্প্রতিক এক মর্মান্তিক বিমান দুর্ঘটনার প্রেক্ষাপটে তারা পার্টি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “এই শোকের সময় আনন্দ উদযাপন ঠিক হবে না বলে মনে হয়েছে। আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।”

তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখে অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং সবাইকে আমন্ত্রণ জানানো হবে।

উল্লেখ্য, হিনা বর্তমানে স্তন ক্যানসারের চতুর্থ পর্যায়ে রয়েছেন এবং নিয়মিত কেমোথেরাপি নিচ্ছেন। জীবন সংগ্রামে তিনি যেমন সাহসিকতার প্রতীক, তেমনি ব্যক্তিগত সম্পর্কেও দৃঢ় অবস্থান নিয়েছেন। নতুন জীবনের সূচনায় এই মানবিক সিদ্ধান্ত হিনার প্রতি আরও সহানুভূতিশীল করে তুলেছে তার ভক্ত-অনুরাগীদের।

টেলিভিশন সিরিয়াল ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ দিয়ে হিনা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বলিউড ও রিয়্যালিটি শোতেও সফলভাবে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। এখন তার লক্ষ্য—ক্যানসার জয় করে আবার অভিনয়ে ফেরা।

This post was viewed: 43

আরো পড়ুন