Skip to main content

Ridge Bangla

“বিয়ের পর কেন আমাদের পুত্রবধূ এসব করছে, তা আমি শুনতে চাই না”: প্রিয়ামণি

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ামণি মাত্র ১৮ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন ২০০৩ সালের তেলুগু ছবি ‘এভারে আতাগাড়ু’র মাধ্যমে। তবে ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘পারুথিভিরান’ তাঁকে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ ব্যাপক জনপ্রিয়তা।

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমায় অভিনয় করলেও কখনও চুম্বন দৃশ্যে দেখা যায়নি এই অভিনেত্রীকে। সম্প্রতি নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।

প্রিয়ামণি বলেন, “আমি অনস্ক্রিনে চুমুর দৃশ্যে অভিনয় করব না। এটা শুধুই অভিনয় হলেও আমি এতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। কারণ পর্দায় অন্য একজন পুরুষকে চুম্বন করলে আমাকে আমার স্বামীর কাছে জবাবদিহি করতে হবে।”

তিনি জানান, শুধুমাত্র গালে চুম্বনে সীমাবদ্ধ থাকেন তিনি। অনেকবার এমন সিনেমার প্রস্তাব পেয়েছেন যেখানে ঘনিষ্ঠ দৃশ্য ছিল, কিন্তু সব সময়ই পরিষ্কারভাবে না বলে দিয়েছেন।

প্রিয়ামণি বিয়ে করেছেন ব্যবসায়ী মুস্তফা রাজকে। তাঁর পরিবার ও শ্বশুরবাড়ির সদস্যরা নিয়মিত তার সিনেমা দেখেন এবং অভিনয়ে সমর্থন দেন। তবে তিনি চান না, কোনো দৃশ্য দেখে কেউ অস্বস্তি অনুভব করুক।

তিনি বলেন, “আমি জানি, দুই পরিবারই আমার সিনেমা দেখে। তারা জানে এটা আমার কাজ। কিন্তু আমি চাই না, তারা বলুক—‘বিয়ের পর কেন আমাদের পুত্রবধূ এসব করছে?’ যদিও তারা কোনোদিন বলেননি, তবুও আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি এমন কিছু না করার।”

This post was viewed: 62

আরো পড়ুন