Skip to main content

Ridge Bangla

বিপিএলে নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’

সবাই যেখানে ‘নোয়াখালী বিভাগ চাই’ বলে আলোচনা–সমালোচনায় মেতে আছে, সেখানে নোয়াখালী জেলা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ ভিন্ন রকম এক চমক নিয়ে হাজির হলো। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ১২তম আসরে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে নোয়াখালী। পাঁচ দল নিয়ে মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবারের আসরের। কিন্তু শেষ মুহূর্তে এসে ছয় নাম্বার দল হিসেবে বিপিএলে যুক্ত হলো নোয়াখালী। এতে এবারের টুর্নামেন্টে পাঁচটি দলের পরিবর্তে ছয়টি দল অংশগ্রহণ করবে।

দেশ ট্রাভেলসের মালিকানায় নতুন দল হিসেবে অন্তর্ভুক্ত হলো ‘নোয়াখালী এক্সপ্রেস’। এবারের আসরে প্লেয়ার্স ড্রাফট বাদ দিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হবে ‘অকশন’। আর ঠিক তার আগ মুহূর্তেই যোগ হলো নতুন উত্তাপ- বিপিএলে যুক্ত হলো নোয়াখালী এক্সপ্রেস নামের নতুন ফ্র্যাঞ্চাইজি। তিন দফা পেছানোর পর আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বিপিএলের নিলাম।

অন্যদিকে, সবকিছু ঠিক থাকলে বিপিএলের নতুন মৌসুম মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর থেকে, যেখানে ফাইনাল ম্যাচ হতে পারে আগামী ২৪ জানুয়ারি। আগামী ২৭ নভেম্বরের মধ্যে ব্যাংক গ্যারান্টি দিতে হবে সবকটি দলকে। বিষয়টি নিশ্চিত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

নোয়াখালী ছাড়াও এবারের বিপিএলে যে ৫টি দল অংশগ্রহণ করবে- রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং চিটাগং রয়েলস।

এবারের বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস নামে নতুন দল যুক্ত হওয়ায় দর্শকদের মাঝে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। বিশেষ করে নোয়াখালীবাসী প্রথমবারের মতো নিজেদের প্রতিনিধিত্ব দেখতে পাবেন দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে।

This post was viewed: 115

আরো পড়ুন