Skip to main content

Ridge Bangla

বিজয় দিবসে বীর শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের গভীর শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে অবস্থিত ‘সীমান্ত গৌরব’-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা জানান। এ সময় বিজিবির একটি সুসজ্জিত ও চৌকস দল একাত্তরের বীর শহীদদের সম্মানে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

দিবসটির কর্মসূচি অনুযায়ী, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পিলখানায় বিজিবি সদর দপ্তরসহ দেশের সব বিজিবি রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ন, প্রতিষ্ঠান ও ইউনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এ ছাড়া ভোরে বিজিবি মহাপরিচালক সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহামান্য রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

This post was viewed: 66

আরো পড়ুন