Ridge Bangla

বাতিঘরে জাইমা রহমান: কোন লেখকের বই সংগ্রহ করলেন?

রাজধানীর বাংলামোটরের জনপ্রিয় বুকশপ ‘বাতিঘর’-এ বই কিনতে দেখা গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে। সাধারণ পাঠকদের মতোই শনিবার দুপুর ১২টার দিকে বাতিঘরে পৌঁছান জাইমা রহমান।

সেখানে প্রায় আধা ঘণ্টা সময় ধরে তিনি বিভিন্ন শেলফের বই ঘুরে দেখেন। বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ জানান, একজন সাধারণ পাঠকের মতো স্বতঃস্ফূর্তভাবে তিনি বই নির্বাচন করে কেনাকাটা করেন।

জাইমা রহমানের সংগৃহীত বইয়ের তালিকায় দেখা গেছে দেশি-বিদেশি নন্দিত সব লেখকের বিভিন্ন বই। এর মধ্যে যেমন কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে হুমায়ূন আহমেদ, আনিসুল হকের লেখা বই আছে। তেমনি রয়েছে গার্সিয়া মার্কেজ, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেনসহ নূরুল কবিরদের মতো লেখকদের লেখা বই।

আচমকাই প্রধানমন্ত্রী কন্যার সাক্ষাৎ পেয়ে অনেককেই এ সময় তার সঙ্গে ছবি তুলতে দেখা যায়।

This post was viewed: 3

আরো পড়ুন