Skip to main content

Ridge Bangla

বাণিজ্য সম্প্রসারণে ইরানকে ট্রানজিট সুবিধা দিল পাকিস্তান

আঞ্চলিক বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচনে ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের বা ট্রানজিট সুবিধা দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় ‘পাকিস্তান থ্রু ট্রানজিট ট্রেড টু ইরান অর্ডার, ২০২৬’ নামে একটি বিশেষ প্রজ্ঞাপন জারি করেছে, যা অবিলম্বে কার্যকর করা হচ্ছে।

এই নতুন নীতি অনুযায়ী, তৃতীয় কোনো দেশের পণ্য পাকিস্তানের সড়কপথ ব্যবহার করে সরাসরি ইরানে পৌঁছাতে পারবে। এই উদ্যোগের মাধ্যমে আন্তঃসীমান্ত বাণিজ্যের পরিধি বাড়বে এবং পাকিস্তানের বালুচিস্তানসহ সংশ্লিষ্ট অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম উল্লেখযোগ্য হারে গতিশীল হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

ট্রানজিট কার্যক্রম পরিচালনার জন্য পাকিস্তান সরকার ১৯৫০ সালের আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় সংশোধনী এনে একটি শক্তিশালী আইনি কাঠামো তৈরি করেছে। সরকারের নির্দেশনায় জানানো হয়েছে, মূলত যেসব পণ্যের উৎস তৃতীয় কোনো দেশ এবং গন্তব্য ইরান, কেবল সেই পণ্যগুলোই এই ট্রানজিট সুবিধা পাবে।

এই বাণিজ্য রুট ব্যবহারের সুবিধার্থে পাকিস্তান সমুদ্র ও স্থলপথের প্রধান বন্দরগুলোকে হাব হিসেবে নির্দিষ্ট করেছে। এর মধ্যে গোয়াদর, করাচি এবং পোর্ট কাসিম বন্দর দিয়ে আসা পণ্যবাহী চালানগুলো বালুচিস্তানের নির্ধারিত নেটওয়ার্ক ব্যবহার করে ইরানি সীমান্তে পৌঁছে দেওয়া হবে।

This post was viewed: 46

আরো পড়ুন