Skip to main content

Ridge Bangla

বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশিত

নানা বিতর্কের অবসান ঘটিয়ে বাংলাদেশ পুলিশের বর্তমান লোগোর পরিবর্তে একটি নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে। নতুন এই লোগোতে স্থান পেয়েছে দেশের জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতা। পাটপাতার ওপর উজ্জ্বলভাবে লেখা হয়েছে “পুলিশ” শব্দটি।

১০ এপ্রিল পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের বিদ্যমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনের সিদ্ধান্ত অনুযায়ী এ নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে এবং এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনও পেয়েছে। এখন কেবল প্রজ্ঞাপন জারির অপেক্ষা।

প্রজ্ঞাপন জারির পর থেকে নতুন লোগোটি পুলিশ বাহিনীর সব ইউনিট ও জেলায় বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। ইউনিফর্ম, পতাকা, সাইনবোর্ডসহ সব ধরনের সরকারি ও দাপ্তরিক সামগ্রীতে এই নতুন লোগো যুক্ত করার প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদরদপ্তরের একাধিক সূত্র জানিয়েছে, শিগগিরই সারাদেশে একযোগে নতুন লোগোর ব্যবহার শুরু করা হবে।

This post was viewed: 51

আরো পড়ুন