Ridge Bangla

বাংলাদেশ জেলের নাম পরিবর্তনের উদ্যোগ, প্রস্তাবিত নাম ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’

বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে নতুন পরিচয়ে আনার উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। প্রস্তাবিত নতুন নাম ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’।

মঙ্গলবার (২৬ আগস্ট) কারা সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

তিনি বলেন, বন্দিদের শুধু শাস্তি নয়, বরং সংশোধন ও পুনর্বাসনের দিকটি প্রাধান্য দিতে এ নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যেই ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’-এর খসড়া চূড়ান্ত করে অনুমোদনের জন্য ইতোমধ্যে উপস্থাপন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আইজি প্রিজন আরও জানান, কারাগারের ধারণক্ষমতার তুলনায় বন্দিদের চাপ বেড়ে যাওয়ায় নতুনভাবে ২টি কেন্দ্রীয় কারাগার এবং ৪টি জেলা কারাগার চালু করা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে অধিকতর সমন্বয়ের জন্য ঢাকা বিভাগকে ভাগ করে দুটি পৃথক বিভাগে রূপান্তর করা হয়েছে।

This post was viewed: 45

আরো পড়ুন