Ridge Bangla

বাংলাদেশ–ইইউ পিসিএ স্বাক্ষর, বহুমুখী সহযোগিতায় নতুন দিগন্ত

দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট (পিসিএ) স্বাক্ষর করেছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস-এ আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সম্পন্ন হয়।

বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম এবং ইইউ’র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক উপব্যবস্থাপনা পরিচালক পওলা পামপালোনি চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ইইউ’র পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি কায়া কালাস।

এই চুক্তির মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার ও নিরাপত্তাসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ সৃষ্টি হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, পিসিএ দুই পক্ষের মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে।

This post was viewed: 2

আরো পড়ুন