বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ডিপার্টমেন্ট অব স্টেটের বরাতে জানায়, ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করা হয়েছে।
তবে স্থগিতাদেশটি পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অনভিবাসীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই তালিকায় বাংলাদেশের নামও আছে। বার্তায় উল্লেখ করা হয়, এসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণ করেন বেশি। এই বিষয়ে বিস্তারিত জানতে, ow.ly/CuZa50YoYiW লিংকে ভিজিট করতে অনুরোধ করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রবেশ করে সরকারি সাহায্য গ্রহণ করতে পারেন, এমন ব্যক্তিদের প্রবেশ রোধ করতে আবেদনকারীদের তথ্য যাচাই-বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা হবে। এই কাজ সম্পন্ন না হওয়া অব্দি অভিবাসী ভিসা প্রদান প্রক্রিয়া স্থগিত থাকবে।
উল্লেখ্য, চলতি বছরের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য অভিবাসী ভিসা প্রদান বন্ধ রেখেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।