Skip to main content

Ridge Bangla

বলিউডে পুরস্কার নয়, নিজের পথ তৈরি করায় প্রাধান্য দিচ্ছেন ইয়ামি গৌতম

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতম রোমান্টিক কমেডি দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন। তবে সময়ের সঙ্গে তিনি নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছেন, হয়ে উঠেছেন ভার্সেটাইল অভিনেত্রী। ‘হক্’ ছবিতে শাহ বানো মামলার প্রেক্ষাপটে তার অভিনয় দর্শক ও সমালোচকদের মধ্যে গভীর ছাপ ফেলেছে।

সম্প্রতি জন্মদিনের অনুষ্ঠানে ইয়ামি শুভেচ্ছার বন্যায় ভাসলেও বলিউডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে তার বক্তব্য আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তিনি জানান, ‘হক্’-এর সাফল্যের কারণে চারটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। তবে তিনি পুরো বিষয়টি প্রযোজকদের দায়িত্বে ছেড়ে দিয়েছেন। তিনি বলেন, “এই ঘোষণা তো প্রযোজক করবেন। দর্শকের ভালোবাসা আমার জন্য সবচেয়ে বড় উপহার।”

ইয়ামি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি কোনো পুরস্কার বা পার্টিতে যোগ দেওয়ার মাধ্যমে কাজ পেতে আগ্রহী নন। তিনি বলেন, “আমি যদি একাত্মবোধ না করতে পারি, তবে কাজ করব কীভাবে? আমি পরিশ্রম করব, সঠিক চিত্রনাট্য বাছব এবং সুযোগ আসলে অপেক্ষা করব।”

This post was viewed: 61

আরো পড়ুন