Skip to main content

Ridge Bangla

বলিউডের প্রখ্যাত অভিনেত্রী সন্ধ্যা মারা গেছেন

বলিউডের প্রখ্যাত অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম মারা গেছেন। তিনি নির্মাতা ভি. শান্তারামের স্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

শনিবার (৪ অক্টোবর) মুম্বাইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবরটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। মুম্বাইয়ের শিবাজি পার্কে অবস্থিত বৈকুণ্ঠ ধামে সন্ধ্যার শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য, ঘনিষ্ঠজন এবং ভক্তরা, যারা প্রিয় তারকাকে শেষ শ্রদ্ধা জানান।

মহারাষ্ট্র সরকারের তথ্যপ্রযুক্তি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অশীষ শেলার এক্স-এ (সাবেক টুইটার) শোক প্রকাশ করে বলেন, “পিঞ্জরা’র খ্যাতিমান অভিনেত্রী সন্ধ্যা শান্তারামের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। হিন্দি ও মারাঠি সিনেমায় তার অবদান, বিশেষ করে অভিনয় ও নৃত্যের মাধ্যমে, চিরস্মরণীয় হয়ে থাকবে। ঈশ্বর তার আত্মাকে শান্তি দিন।”

সন্ধ্যার প্রকৃত নাম ছিল বিজয়া দেশাই। ১৯৫১ সালে ভি. শান্তারামের ছবি ‘অমর ভূপালি’ দিয়ে তার চলচ্চিত্রজগতে পথচলা শুরু হয়। ছবিটির জন্য শান্তারাম নতুন মুখ খুঁজছিলেন। সন্ধ্যার কণ্ঠস্বর, উপস্থিতি ও ব্যক্তিত্ব দেখে তাকে নির্বাচিত করা হয়। এখান থেকেই শুরু হয় তার রুপালি পর্দার সোনালি অধ্যায়।

সন্ধ্যা শান্তারামের অবদান শুধুমাত্র অভিনয় ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকেনি, বরং হিন্দি ও মারাঠি সিনেমায় নৃত্য ও সাংস্কৃতিক ধারা সমৃদ্ধ করতেও তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।

This post was viewed: 69

আরো পড়ুন