Skip to main content

Ridge Bangla

বলিউডের ধনী অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের সম্পদের পরিমাণ ১০০০ কোটি টাকা ছুঁই ছুঁই!

বলিউডের প্রাক্তন বিউটি কুইন ও মিস ওয়ার্ল্ড খেতাবজয়ী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই আজ শুধু রূপে নয়, অর্থ-সম্পদেও শীর্ষে অবস্থান করছেন। দীর্ঘদিন পর্দায় কম দেখা দিলেও তার আর্থিক সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। বর্তমানে তার মোট সম্পত্তির মূল্য প্রায় ১০০০ কোটি রুপির কাছাকাছি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৩৮৮ কোটি টাকার বেশি।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, বলিউডের অন্যতম উচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী ঐশ্বরিয়া প্রতি সিনেমায় প্রায় ১০ কোটি রুপি পারিশ্রমিক নেন। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় ব্র্যান্ডের বিজ্ঞাপনে বছরে ৬–৭ কোটি রুপি আয় করেন। শক্তিশালী ব্র্যান্ড ভ্যালুর কারণে তিনি বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় ও পছন্দের মুখ।

অভিনয়ের বাইরে ব্যবসায়ও সমান সফল ঐশ্বরিয়া। বিশেষ করে রিয়েল এস্টেট খাতে তার বিনিয়োগ উল্লেখযোগ্য। বর্তমানে তিনি মুম্বাইয়ের বান্দ্রায় একটি বিলাসবহুল বাংলোতে বসবাস করেন, যার মূল্য ৫০ কোটি রুপির বেশি। এছাড়া দুবাইতে একটি প্রিমিয়াম ভিলারও মালিক তিনি।

বলিউডে ক্যারিয়ারের শুরুর দিকে মিস ওয়ার্ল্ড খেতাব জয়ী ঐশ্বরিয়া প্রথম থেকেই অর্জিত অর্থ বিনিয়োগে মনোযোগী ছিলেন, যা তার সম্পদের পরিধি বহুগুণ বাড়িয়েছে। বর্তমানে তার মোট সম্পত্তি ৯০০ কোটি রুপি ছাড়িয়েছে এবং শিগগিরই তা ১০০০ কোটি রুপির ঘরে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

পরিচালক ও প্রযোজক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি ঐশ্বরিয়া এখন শুধু পর্দার রানি নন, বরং ধনী ও সফল ব্যবসায়ী নারী হিসেবেও বলিউডে শীর্ষে অবস্থান করছেন। তার আর্থিক সাফল্য ও বিনিয়োগের বিচক্ষণতা বলিউডের জন্য এক অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।

This post was viewed: 43

আরো পড়ুন