Skip to main content

Ridge Bangla

বড় বাজেটেও ব্যর্থ, অনিশ্চয়তায় নিধি আগরওয়ালের ক্যারিয়ার

একসময় তেলুগু সিনেমার সম্ভাবনাময় মুখ হিসেবে আলোচনায় ছিলেন নায়িকা নিধি আগরওয়াল। বড় বাজেটের ছবিতে সুযোগ পেয়ে দ্রুতই শীর্ষ সারিতে উঠে আসার স্বপ্ন দেখেছিলেন তিনি। তবে বাস্তবে সেই স্বপ্ন পূরণ হয়নি। একের পর এক ব্যর্থতা আর বিলম্বে থমকে গেছে তাঁর ক্যারিয়ার।

নিধির প্রথম বড় বাজির নাম ছিল হরি হরা বীরা মল্লু পার্ট–১। পাওয়ান কল্যাণের মতো জনপ্রিয় নায়কের বিপরীতে কাজ করাটা নিধির জন্য বড় সুযোগ হলেও, ছবিটি বক্স অফিসে ভরাডুবি করে। দর্শক-সমালোচকরা তাঁর অভিনয়েও মুগ্ধ হতে পারেননি।

পরবর্তী ভরসা ছিল প্রভাসের সঙ্গে করা ছবি দ্য রাজা সাব। শোনা গিয়েছিল, ছবিটি নায়িকার ক্যারিয়ারে নতুন মোড় আনবে। কিন্তু মুক্তির দিন বারবার পিছিয়ে যাচ্ছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, এটি ২০২৬ সালের সংক্ৰান্তিতে মুক্তি পাবে। এতদিনের অপেক্ষা ও অনিশ্চয়তা নিধির ক্যারিয়ারকে কার্যত স্থবির করে তুলেছে।

বর্তমানে তাঁর হাতে নতুন কোনো ছবি নেই। একসময়ের সম্ভাবনাময়ী এই মুখ এখন কেবল প্রাসঙ্গিক থাকার লড়াই চালাচ্ছেন। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে রাতারাতি কারও ভাগ্য বদলে যেতে পারে—নিধির যাত্রা তারই প্রমাণ। বড় কোনো হিটই হয়তো আবার আলোচনায় ফিরিয়ে আনতে পারে তাঁকে। তবে সেই প্রতীক্ষার শেষ কবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

This post was viewed: 62

আরো পড়ুন