Skip to main content

Ridge Bangla

‘ফ্যাসিস্ট মোদি’র বিরুদ্ধে আদর্শিক যুদ্ধ ঘোষণা থালাপতি বিজয়ের

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় এবার নিজের দেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর নেতৃত্বাধীন বিজেপিকে সরাসরি লক্ষ্য করে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়েছেন। মাদুরাইয়ে অনুষ্ঠিত তামিলাগা ভেত্রি কাজাগম দলের সম্মেলনে বিজয় ঘোষণা করেন, এই লড়াই শুধু রাজনৈতিক নয়, বরং আদর্শিক।

বিজয়ের ভাষায়, বিজেপি ধর্মকে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং গণতন্ত্রকে দুর্বল করছে। তাই তার কাছে বিজেপি হলো একমাত্র আদর্শগত শত্রু। মঞ্চ থেকে তিনি স্পষ্ট বলেন, “আমরা নীরব দর্শক হয়ে থাকতে পারি না। ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে ডিএমকের সঙ্গে তার লড়াই শুধুমাত্র রাজনীতির ময়দানে সীমাবদ্ধ। তবে বিজেপির সঙ্গে সংঘাত আদর্শিক স্তরে, কারণ তার দলের নীতি সমাজে সমতা, মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচার বিপরীত বিজেপির ভাবধারার।

বিজয়ের এই বক্তব্য তামিলনাড়ুর রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। সংবাদ সংস্থা পিটিআই, এএনআই, এনটিভি, হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেসসহ প্রধান সংবাদমাধ্যমে এই খবর প্রথম সারিতে প্রকাশিত হয়েছে। ২০২৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তামিলাগা ভেত্রি কাজাগম দল দ্রুত রাজনীতিতে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। কোটি কোটি তরুণদের সমর্থন রয়েছে দলের প্রতি।

মাদুরাইয়ে এই সভায় বিজয়ের কঠোর ভাষা ও স্পষ্ট বার্তা রাজনীতির মাঠে ইতিমধ্যেই বড় প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয় এখন তামিল রাজনীতিতে একটি শক্তিশালী তৃতীয় শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছেন, যেখানে ডিএমকে ও বিজেপি দুই প্রধান রাজনৈতিক শক্তি। এই নতুন রাজনীতিক জোর কেবল নির্বাচনী নয়, আদর্শিক লড়াইও।

This post was viewed: 80

আরো পড়ুন