Skip to main content

Ridge Bangla

ফের হুমকির মুখে কপিল শর্মা

বলিউডের জনপ্রিয় কৌতুক সম্রাট কপিল শর্মার জীবনে নতুন ঝড় উঠেছে। একের পর এক হুমকি, ফোন ও ভয়ংকর ভিডিওর মধ্যে আতঙ্কের দিন কাটছিল তার। বিশাল অঙ্কের অর্থ দাবির ঘটনায় মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের অভিযানে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্তকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দিলীপ চৌধুরী নামের ওই ব্যক্তি কপিল শর্মার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে ফোন ও ভিডিও পাঠাচ্ছিলেন। এছাড়া ভয় দেখানোর জন্য তিনি কুখ্যাত গ্যাংস্টার রোহিত গোন্ধরা এবং গোল্ডি বারের নামও ব্যবহার করতেন। পুলিশের বরাতে জানা যায়, মাত্র ২২ ও ২৩ সেপ্টেম্বর দুই দিনে কপিলের কাছে প্রায় সাতবার হুমকি ফোন আসে। পুলিশ তদন্ত করছে, ঘটনার সঙ্গে কোনো আন্তর্জাতিক বা দেশীয় গ্যাংস্টারের যোগসূত্র আছে কি না।

গ্রেপ্তারের পর অভিযুক্তকে মুম্বাই নিয়ে আসা হয়েছে। আদালতে হাজির হলে তাকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ যাচাই করছে, অভিযুক্ত সত্যিই কোনো গ্যাংস্টারের সঙ্গে যুক্ত কি না, নাকি শুধু ভয় দেখিয়ে দ্রুত টাকা আদায় করতে চেয়েছিল।

কপিল শর্মার জীবনে এটি প্রথম বিপদ নয়। কিছুদিন আগে কানাডায় তার উদ্বোধিত ক্যাফেতে একাধিকবার গুলিবর্ষণের ঘটনা ঘটে। ৪ জুলাই উদ্বোধনের পর ১০ জুলাই এবং ৭ আগস্ট ক্যাফের বাইরে গুলি চলে।

এছাড়া, মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) সম্প্রতি কপিলের জনপ্রিয় শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর বিরুদ্ধে সতর্কতা জারি করেছে। মুম্বাইকে বারবার ‘বোম্বাই’ বলে সম্বোধন করার কারণে এমএনএস কর্মকর্তারা ক্ষুব্ধ হয়েছেন।

This post was viewed: 64

আরো পড়ুন