সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে নিয়ে ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আগামী ২৭ নভেম্বর বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট ভবনের কনফারেন্স রুমে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।
সোমবার (২৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি এবং বিচারব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ফুলকোর্ট সভা বিচারপতিদের আলোচনা ও মতবিনিময়ের একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম, যেখানে নীতি-নির্ধারণী নানা সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকে।
This post was viewed: 48