Skip to main content

Ridge Bangla

ফিলিপাইনে আলোচিত অ্যালিস গুয়োর যাবজ্জীবন কারাদণ্ড

চীনের প্রতিনিধি হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দীর্ঘদিন ধরেই বিতর্কের কেন্দ্রে ছিলেন ফিলিপাইনের সাবেক মেয়র অ্যালিস লিয়াল গুয়ো। এবার মানব পাচারের অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ফিলিপাইনের আদালত। বৃহস্পতিবার (২০ নভেম্বর) আদালতের এক রায়ে তাকে আরও তিন সহযোগীর সঙ্গে আজীবন কারাদণ্ড ও ২০ লাখ পেসো জরিমানা করা হয়।

তারলাক প্রদেশের ব্যামবান শহরের মেয়র থাকাকালীন অ্যালিস গুয়োর নেতৃত্বে পরিচালিত একটি বিশাল স্ক্যাম সেন্টার ২০২৪ সালে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মাধ্যমে প্রকাশ্যে আসে। ওই কেন্দ্র থেকে প্রায় ৮০০ ফিলিপিনো ও বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়। যাদের অনেককে জোরপূর্বক ‘পিগ বচারিং’ ধরনের অনলাইন প্রতারণা চালাতে বাধ্য করা হয়েছিল। ঘটনাটি দেশজুড়ে তীব্র সমালোচনা সৃষ্টি করে।

৩৫ বছর বয়সী গুয়ো দীর্ঘদিন পালিয়ে থাকার পর গত বছর গ্রেপ্তার হন। তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। রায় ঘোষণার পর তিনি আপিল করবেন কি না- এ ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। মানব পাচার মামলার সাজা পেলেও অ্যালিস গুয়োর বিরুদ্ধে আরও পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে, যার মধ্যে অর্থপাচারের অভিযোগও রয়েছে।

This post was viewed: 71

আরো পড়ুন