Skip to main content

Ridge Bangla

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুবর্ণ জয়ন্তী উদযাপন

যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সুবর্ণ জয়ন্তী। সোমবার (৭ জুলাই) ১৯৭৫ সালের ৫ জুলাই প্রতিষ্ঠিত এই রেজিমেন্টের ৫০ বছর পূর্তিতে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পিজিআর সদর দপ্তরে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রাষ্ট্রপতি কোয়ার্টার গার্ড পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে তিনি পিজিআরের অফিসার ও জুনিয়র কমিশন্ড অফিসারদের (জেসিও) সঙ্গে কুশল বিনিময় করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অনুষ্ঠানে রাষ্ট্রপতি পিজিআরে কর্মরত সব স্তরের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের পাশাপাশি পিজিআরের পাঁচজন শহীদসহ সব প্রয়াত সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে পিজিআরের সদস্যদের নিষ্ঠা, শৃঙ্খলাবোধ, পেশাদারিত্ব এবং নেতৃত্বের প্রতি আনুগত্যের প্রশংসা করেন। পাশাপাশি, অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

This post was viewed: 53

আরো পড়ুন