Skip to main content

Ridge Bangla

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক, পেছালো শুনানি

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ কয়েকজন আসামিকে আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনার কবলে পড়েছে। আজ মঙ্গলবার সকালে এই ঘটনায় পলকসহ কয়েকজন আসামি আহত হন। তবে তাদের কারও আঘাতই আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।

এই দুর্ঘটনার পর আসামিপক্ষের আইনজীবীরা সময় চেয়ে আবেদন করলে আদালত অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেয়। ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত আগামী ২১ মে শুনানির নতুন দিন ধার্য করেছেন। এ সময় জুনাইদ আহমেদ পলক ও সাবেক এমপি সাদেক খান উপস্থিত ছিলেন। আদালত থেকে ফেরার সময় পলক তাঁর আইনজীবীর কাছে প্রিজনভ্যানে দুর্ঘটনার শিকার হওয়ার বিষয়টি তুলে ধরে প্রয়োজনীয় চিকিৎসার জন্য আদালতে আবেদন করতে বলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ট্রাকচালক মো. হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই ঘটনায় নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

This post was viewed: 23

আরো পড়ুন