Skip to main content

Ridge Bangla

প্রশান্ত মহাসাগরে ‘মাদকবাহী নৌকা’তে মার্কিন হামলা, নিহত ৮

প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে তিনটি নৌকায় বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এতে অন্তত আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউএস সাউদার্ন কমান্ড। সংস্থাটি জানায়, নৌকাগুলো পরিচিত মাদক পাচার রুটে চলাচল করছিল এবং সরাসরি নারকো-ট্রাফিকিংয়ে জড়িত ছিল।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গ্যাং ও মাদক চক্রবিরোধী অভিযানের অংশ হিসেবে সাম্প্রতিক মাসগুলোতে প্রশান্ত ও ক্যারিবীয় অঞ্চলে ২০টির বেশি নৌযানে হামলা চালানো হয়েছে। এসব অভিযানে অন্তত ৯০ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তবে হামলার বৈধতা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে। বিশেষ করে গত ২ সেপ্টেম্বর একটি নৌকায় প্রথম হামলার পর বেঁচে যাওয়া ব্যক্তিদের লক্ষ্য করে দ্বিতীয়বার আঘাত হানার অভিযোগ উঠেছে। একে ‘ডাবল-ট্যাপ’ বলা হচ্ছে, যা আন্তর্জাতিক আইনে বিচার বহির্ভূত হত্যার শামিল হতে পারে বলে আইন বিশেষজ্ঞরা মত দিয়েছেন। হোয়াইট হাউস অবশ্য বলছে, এসব অভিযান আন্তর্জাতিক আইন মেনেই যুক্তরাষ্ট্রের নিরাপত্তা রক্ষার স্বার্থে চালানো হচ্ছে।

This post was viewed: 68

আরো পড়ুন