Ridge Bangla

প্রবীণ অভিনেতা ও পরিচালক গোবর্ধন আসরানি মারা গেছেন

‘ধমাল’ দিয়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া বলিউডের প্রবীণ অভিনেতা-পরিচালক গোবর্ধন আসরানি আর নেই। সোমবার (২০ অক্টোবর) মুম্বাইয়ে দীর্ঘ অসুস্থতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। শেষকৃত্য সম্পন্ন হয়েছে সান্তাক্রুজ শ্মশানে।

তার সহকারী বাবুভাই ভারত জানান, চার দিন আগে জুহুর ভারতীয় আরোগ্য নিধি হাসপাতালে ভর্তি করা হয়েছিল আসরানিকে। ফুসফুসে পানি জমার কারণে অবস্থা গুরুতর হয়। বিকেল সাড়ে ৩টায় মৃত্যু হয়। জীবিত থাকতেই স্ত্রী মঞ্জুকে বলে গিয়েছিলেন, মৃত্যুকে কোনো আয়োজন করতে নয়। তাই পরিবার শেষকৃত্য শেষে সংবাদ প্রকাশ করে।

জয়পুরে জন্ম, সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়াশোনা। পাঁচ দশকের ক্যারিয়ারে ৩৫০টির বেশি ছবিতে অভিনয়। ১৯৭০-এর দশকে ‘মেরে অপনে’, ‘কোশিশ’, ‘বাবার্চি’, ‘অভিমান’, ‘চুপকে চুপকে’, ‘ছোটিসি বাত’-এ অভিনয় করে দর্শকহৃদয় জয় করেন। ১৯৭৫-এর ‘শোলে’ ছবির জেলার চরিত্রে অভিনয় আজও কিংবদন্তি।

শুধু অভিনেতা নন, পরিচালক হিসেবেও সফল। ১৯৭৭-এ ‘চলা মুরারি হিরো বান্নে’ ছবিতে নায়ক, পরিচালক ও চিত্রনাট্যকার ছিলেন তিনি। ‘সালাম মেমসাব’ (১৯৭৯) সহ একাধিক ছবি পরিচালনা করেন। গুজরাটি সিনেমায়ও জনপ্রিয় ছিলেন তিনি। সাম্প্রতিককালে ‘ধমাল’ সিরিজে কমেডি চরিত্রে অভিনয় করে দর্শককে হাসিয়েছেন।

This post was viewed: 50

আরো পড়ুন