Skip to main content

Ridge Bangla

প্যারিসে রোমান্টিক মুহূর্তে মেহজাবীন চৌধুরী

বিয়ের পর স্বপ্নময় এক নতুন জীবনে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নাট্যনির্মাতা আদনান আল রাজীব। এই নতুন অধ্যায়কে স্মরণীয় করে রাখতে সম্প্রতি তারা প্যারিসে এক রোমান্টিক ফটোশুটে অংশ নেন, যেখানে আইফেল টাওয়ারের সামনে ধারণ করা একগুচ্ছ প্রেমঘন মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন মেহজাবীন।

ছবির ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, “এখনো স্বপ্নের মতো মনে হয়, কিন্তু এটা আমাদের বাস্তবতা। ভালোবাসার শহরে, যেখানে প্রতিটি রাস্তা ভালোবাসার গল্প বলে, সেখানে আমরা নিজেদের গল্প লিখছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তিনি আমাদের এই গল্প এমনভাবে লিখেছেন।” তিনি আরও যোগ করেন, “তোমার পাশে শান্ত সকালের জন্য, প্যারিসের ছাদে হাসির প্রতিধ্বনির জন্য, এবং সেই বন্ধনের জন্য যা সময়ের সঙ্গে গভীর হয়—তুমি আমার প্রার্থনার উত্তর।”

এই আবেগঘন ক্যাপশন ও ছবিগুলো নেটিজেনদের মন ছুঁয়ে গেছে। অনেকে তাদের ভালোবাসা ও বোঝাপড়ার গভীর প্রশংসা করে মন্তব্য করেছেন।

উল্লেখ্য, মেহজাবীন ২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ বিজয়ী হয়ে শোবিজে পা রাখেন। তার ক্যারিয়ারের শুরু হয় বাংলালিংকের বিজ্ঞাপন দিয়ে, এরপর নাটক ও বিজ্ঞাপনে দাপুটে উপস্থিতির মাধ্যমে জায়গা করে নেন দর্শকের হৃদয়ে।

অন্যদিকে আদনান আল রাজীব নাটক নির্মাণে সুপরিচিত নাম। তার নির্মিত ‘বিকাল বেলার পাখি’ নাটক দর্শকপ্রিয়তা পায়, এবং ২০২৪ সালে কান চলচ্চিত্র উৎসবে তার স্বল্পদৈর্ঘ্য ছবি ‘আলী’ বিশেষ স্বীকৃতি অর্জন করে।

এই নতুন দাম্পত্যজীবনের শুরুতে প্যারিসের ভালোবাসার পরিবেশ যেন তাদের সম্পর্ককে আরও রঙিন ও স্থায়ী করে তুলছে।

This post was viewed: 58

আরো পড়ুন