Skip to main content

Ridge Bangla

পোষ্যসহ নারী কোটাও থাকছে না প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে

পোষ্যসহ নারী কোটাও থাকছে না প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে নারী, পোষ্য ও পুরুষ কোটা থাকছে না। আদালতের রায় অনুযায়ী, কোটা থাকবে মাত্র ৭ শতাংশ, বাকি ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে। প্রস্তাবিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫-এর খসড়ায় এমন বিধান রাখা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, নিয়োগ বিধিমালা চূড়ান্ত হলে আগামী আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে। গত ডিসেম্বর পর্যন্ত সারা দেশে সহকারী শিক্ষকের নিয়োগযোগ্য শূন্য পদ ৮ হাজারের বেশি ছিল। বিজ্ঞপ্তি প্রকাশের সময় পদসংখ্যা বাড়তে পারে।

প্রস্তাবিত বিধিমালায় উচ্চ আদালতের রায় অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসরণ করে ৭ শতাংশ কোটা ব্যবস্থা রাখার প্রস্তাব করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, “বিধিমালা সংশোধিত হলে মহিলা, পোষ্য ও পুরুষ—কোনো কোটাই থাকবে না।” বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৫টি।

This post was viewed: 43

আরো পড়ুন