Ridge Bangla

পুলিশের ৫৯ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি

বাংলাদেশ পুলিশের ৫৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান এতে স্বাক্ষর করেন।

জানা যায়, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৩৪তম, ৩৫তম ও ৩৬তম বিসিএস ব্যাচের কর্মকর্তা ছাড়াও বিভাগীয় পদোন্নতিতে আসা কয়েকজন কর্মকর্তা রয়েছেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

This post was viewed: 34

আরো পড়ুন