Skip to main content

Ridge Bangla

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৪৯ জন

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৮৪৯ জন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি আছেন ১ হাজার ২২৫ জন। এছাড়া বিভিন্ন অপরাধমূলক ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে আরও ৬২৪ জনকে আটক করা হয়েছে।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রও উদ্ধার করেছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে—একনলা বন্দুক, ১ রাউন্ড কার্তুজ, ২টি দেশীয় তৈরি এলজি, একটি কুড়াল, একটি লোহার মদা এবং একটি কার্তুজের খোসা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর হাজারীবাগ থানার বেড়িবাঁধ এলাকায় আওয়ামী লীগের ঝটিকা বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫–২০ জন যুবক হঠাৎ করে ব্যানার হাতে সড়কে অবস্থান নেন এবং প্রায় পাঁচ মিনিট স্লোগান দেওয়ার পর দ্রুত এলাকা ত্যাগ করার চেষ্টা করেন।

আটককৃতরা হলেন—জিহাদ হোসেন (২৪), দিপু খা (২৮), ইরান হোসেন (১৯), হৃদয় হোসেন (১৮), মুস্তাফিজুর রহিম (২৬), সাব্বির হোসেন (১৮), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩), নুর ইসলাম (৫৬), আমির হোসেন (১৮) ও বাদশা মিয়া (৫৫)। হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, অনুমতি ছাড়া বিক্ষোভ করায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

This post was viewed: 66

আরো পড়ুন